× Banner
সর্বশেষ
নতুন বাংলা বছর ১৪৩৩-কে উৎসর্গ করেছে ‘বর্তমান সরকার -তথ্যমন্ত্রী কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে সনাতন সম্প্রদায়ের ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত নতুন বাংলা বছরে চাষীর হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করেছেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহ্‌দী আমিনের আশাবাদ বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা রক্ষায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ মানুষের ঢল বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর নাকি মহারাজ শশাঙ্ক

পিআইডি

টোকিওতে ‘বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সুযোগ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Dutta
হালনাগাদ: বুধবার, ১২ জুন, ২০২৪
বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল

টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস ও জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) আজ (১২ জুন ২০২৪) টোকিওর জেট্রো সদর দফতরের সেমিনার হলে বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সুযোগ বিষয়ে একটি সেমিনারের আয়োজন করে। সেমিনারে অন্যান্যদের মধ্যে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ তার বক্তব্যে বিদেশী বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে প্রদত্ত বিভিন্ন প্রণোদনার কথা উল্লেখ করেন এবং জাপানি বিনিয়োগকারীদের এই সুবিধা কাজে লাগিয়ে অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান। রাষ্ট্রদূত জাপানি বিনিয়োগকারীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইটে বাংলাদেশ সফরের সুযোগ গ্রহণ ও বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ স্বচক্ষে পরিদর্শন করার জন্যও বিনিয়োগকারীদের প্রতি আহবান জানান।

বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বাংলাদেশে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য বেজার উদ্যোগের কথা উল্লেখ করেন। তিনি বেজার অংশীদারদের সাথে আলোচনার মাধ্যমে অর্থনৈতিক অঞ্চলগুলোতে ব্যাবসার পরিবেশ আরও উন্নত করার জন্য অভিপ্রায় ব্যক্ত করেন।

জেট্রোর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মায়ুমি মুরায়ামা বাংলাদেশ সফরের বিষয়ে তার অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং উল্লেখ করেন জাপানি কোম্পানিগুলোর জন্য বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের সুযোগ রয়েছে। বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনের ব্যবস্থাপনা পরিচালক চিহারু তাগাওয়া বিএসইজেড এর কার্যক্রম সম্পর্কে বক্তব্য রাখেন। বিএসইজেডে বিনিয়োগকারী কোম্পানি লায়ন কর্পোরেশনও বাংলাদেশে তাদের ব্যবসায়িক অভিজ্ঞতার কথা তুলে ধরে। জেট্রো ঢাকার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইউজি আন্দো তার বক্তৃতায় উল্লেখ করেন, বৈশ্বিক অস্থির অর্থনৈতিক পরিস্থিতিতেও বাংলাদেশের অর্থনীতি মজবুত রয়েছে এবং বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর জন্য ব্যবসা ও বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (বাণিজ্য) ড. আরিফুল হক জাপানি কোম্পানিগুলোকে দূতাবাস কর্তৃক প্রদত্ত সহায়তা সেবা সম্পর্কে বক্তব্য রাখেন।

সেমিনারে জাপানি কোম্পানির দুই শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..