× Banner
সর্বশেষ
নিয়মিত গতানুগতিক প্রশিক্ষণ নয়, প্রশিক্ষণ হতে হবে সমস্যা-সমাধানভিত্তিক -প্রধান উপদেষ্টা ৬০ হাজার গাড়িচালককে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আগামী সপ্তাহেই এমপিওভুক্ত হচ্ছে আরও ১৭১৯টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের পরেই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া -প্রেস সচিব সরকার গঠন করতে পারলে ঋণগ্রস্ত কৃষকদের ঋণ মওকুফ করা হবে -মাওলানা আজিজুর রহমান শার্শা নিজামপুর ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত  নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনে এক লাখ সেনাসদস্য মোতায়েন -সেনা প্রধান এবারের নির্বাচনে ভোটাররা আগামীর নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে -প্রধান তথ্য অফিসার অবৈধ আর্থিক প্রবাহ রোধ ও পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারে জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের   জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের বেতন-ভাতার সুপারিশের প্রতিবেদন পেশ

টেরর ফান্ডি ও আর্থিক দুর্ণীতির অভিযোগে ফের কালো তালিকাভুক্ত হল পাকিস্তান

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯

সন্ত্রাসে মদত দেওয়ার জন্য আগেও পাকিস্তান ধাক্কা খেয়েছে। এবার ফের কালো তালিকাভুক্ত করা হল পাকিস্তানকে।

মূলত টেরর ফান্ডি ও আর্থিক দুর্ণীতির অভিযোগে পাকিস্তানে ব্ল্যাক লিস্টে রাখল ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা FATF. শুক্রবারই সেই রিপোর্ট প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে ৪০টি মাপকাঠির মধ্যে ৩২টিতেই ফেল পাকিস্তান। তাই তাদের কালো তালিকাতেই রাখা হল।

অস্ট্রেলিয়ায় চলছিল FATF-এর বৈঠক। দু’দিন অন্তত সাত ঘণ্টা চলে সেই বৈঠক। এরপরই পাকিস্তানের ব্যাপারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাষ্ট্র সংঘের ঘোষণার পরও সাবধান হয়নি পাকিস্তান৷ নিষিদ্ধ জঙ্গি সংগঠনকে আর্থিক সাহায্য করে। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত উদ দাওয়া,লস্কর, জইশকে অর্থ সাহায্য করছে পাকিস্তান৷ নিষিদ্ধ ঘোষণার পর পাকিস্তানের পঞ্জাব প্রদেশ সরকারের সাহায্য পাচ্ছে জঙ্গি সংগঠনগুলি৷ পরে, পাকিস্তান সরকারই সংগঠনগুলির পাশে দাঁড়ায়৷ ২০০৯ সালে সেই ঘোষণাও করে পঞ্জাব সরকার৷

১৯৮৯ সালে আর্থিক কারচুপি,জঙ্গি সংগঠনগুলিকে আর্থিক সাহায্যের মত বিষয়গুলি থেকে আটকাতে আন্তর্জাতিক স্তরে গঠিত হয় Financial Action Task Force৷ যে দেশগুলি আন্তর্জাতিক নিয়মের তোয়াক্কা না করে জঙ্গি সংগনগুলিকে আর্থিক সাহায্য করছে তাদের কালো তালিকায় আনছে Financial Action Task Force৷


এ ক্যটাগরির আরো খবর..