টেক্সাসে গুলিতে চারজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ব্যাসট্রপ শহরের একটি অ্যাপার্টমেন্টে। রোববার বার্তা সংস্থা এএপি এ তথ্য জানিয়েছে। গুলিতে ওই হামলাকারীও নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিকভাবে পুলিশ নিহতের সংখ্যা পাঁচ বলে জানিয়েছিল। পরে তারা এ সংখ্যা চার বলে জানায়।

ব্যাসট্রপ পুলিশের কর্মকর্তা ভিকি স্টেফানিক জানান, নিহতদের মধ্যে একজন পুরুষ, দুইজন নারী ও এক শিশু রয়েছে। আহত আরেক শিশুকে হাসপাতালে নিয়ে যা্ওয়া হয়েছে। তবে সে আশঙ্কামুক্ত।

তিনি বলেন, নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছেন। জনগণের জন্য আর কোনো হুমকি নেই। তবে নিহতদের পরিচয় ও হামলার কারণ সম্পর্কে কিছুই জানাননি পুলিশের এই কর্মকর্তা।

ওই এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, নিহতরা ওই অ্যাপার্টমেন্টের বাসিন্দা ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।