× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ডেস্ক

টেক্সাসের অভিবাসী কেন্দ্রের বাইরে গাড়ির ধাক্কায় নিহত ৭

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ৯ মে, ২০২৩
texus accident

টেক্সাসের দক্ষিণে একটি অভিবাসী সহায়তা কেন্দ্রের বাইরে একটি বাস স্টপেজে অপেক্ষমাণ একটি দলের ওপর একটি গাড়ি উঠে পড়লে সাতজন নিহত ও  বেশ ক’জন আহত হয়েছেন। পুলিশ এ কথা জানায়।

আইন প্রয়োগকারী সংস্থা জানায়, ঘটনাটিকে আপাতত দুর্ঘটনা হিসেবে বিবেচনা করলেও একজন প্রত্যক্ষদর্শী বলেন চালক দ্রুত গতিতে যাওয়ার অপেক্ষামাণ দলের ওপর গাড়ি উঠিয়ে দিলে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের মুখপাত্র মার্টিন স্যান্ডোভাল বলেছেন, ধূসর স্পোর্ট ইউটিলিটি গাড়িটি রাজ্যের দক্ষিণতম প্রান্তে অবস্থিত সীমান্ত শহর ব্রাউন্সভিলে থেকে সকাল সাড়ে ৮টায় (গ্রিনীচ মান সময় ১৩৩০টায়) সিগন্যাল উপেক্ষা করে অনেক লোকের উপর দিয়ে গাড়ি উঠিয়ে দেয়। তিনি বলেন, সাতজন মারা গেছেন এবং প্রায় ১০ জন আহত হয়েছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী বাহুতে আঘাতপ্রাপ্ত লুইস হেরেরা বলেন, দুর্ঘটনাটি হঠাৎ করে ঘটে। ‘তিনি বলেন, একজন নারী একটি গাড়িতে চড়ে এসে আমাদের রাস্তা থেকে সরে যেতে সতর্ক করে।’


এ ক্যটাগরির আরো খবর..