টেকনাফে বিজিবির সঙ্গে গোলাগুলিতে ২ ইয়াবা কারবারি নিহত

টেকনাফে বিজিবির সঙ্গে গোলাগুলিতে ২ ইয়াবা কারবারি নিহত

কক্সবাজারের টেকনাফে বিজিবির অভিযানে দু’জন ইয়াবা কারবারি নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়ন।

ওই বার্তায় জানানো হয়, টেকনাফে বিজিবির অভিযানে ১০ কোটি ৮০ লাখ টাকা মূল্যমানের তিন লাখ ৬০ হাজার পিস ইয়াবা, দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে। এ সময় দু’জন ইয়াবা কারবারি নিহত হয়েছেন।

এ ব্যাপারে দুপুর ১২টায় এক প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানায় বিজিবি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।