× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল 

শেখ হাসিনার ভাই-ভাবীসহ ২৪৭ জনের বিরুদ্ধে মামলা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের (নিষিদ্ধ ঘোষিত) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন ফুফাতো ভাই ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত ও তার স্ত্রী লুনা আব্দুল্লাহসহ ফ্যাসিস্ট আওয়ামী লীগের ২৪৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানায় দায়ের করা মামলার বাদী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মারযুক আব্দুল্লাহ। বৃহস্পতিবার সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মানিক চন্দ্র সাহা এজাহারের বরাত দিয়ে জানান, ২০২৪ সালের ২৬ জুলাই আসামিরা নগরীর সরকারি হাতেম আলী কলেজের পশ্চিম পাশের খ্রীস্টান মিশনারী দাতব্য সংস্থা সংলগ্ন রাস্তার ওপর বিস্ফোরণ ঘটিয়ে অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়েছে বলে বুধবার (১৪ মে) দিবাগত রাতে দায়ের করা মামলায় অভিযোগ আনা হয়েছে (মামলা নম্বর ৩৭, তারিখ: ১৪ মে ২০২৫)।
মামলায় উল্লেখিত আসামি ছাড়াও অন্যান্য উল্লেখযোগ্য আসামিরা হলেন-শেখ হাসিনার অপর ফুফাতো ভাই আবুল হাসানাত আব্দুল্লাহর জেষ্ঠ পুত্র মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, আমির হোসেন আমু, বরিশাল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র হারিছুর রহমান, নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগ নেতা সাজ্জাদ সেরনিয়াবাত, সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবি, জেলা পরিষদের সাবেক সদস্য শহিদুল ইসলাম ওরফে ইটালী শহিদ।


এ ক্যটাগরির আরো খবর..