টুইটারে মালালার লক্ষাধিক অনুসারী আধা ঘণ্টায়

নিউজ ডেস্কঃ শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে অ্যাকাউন্ট খুলেছিলেন ২০১২ সালে। এর পর পাঁচ বছরেও কোনো টুইট করেননি তিনি। শুক্রবার  প্রথম টুইট করেন মালালা। আর তাতেই বাজিমাত। বিপুলসংখ্যক লোক প্রতিক্রিয়া জানান তাঁর টুইটে।

১৯ বছর বয়সী মালালা ‘হাই, টুইটার’ লিখে প্রথম টুইটটি করেন। এর আধা ঘণ্টার মধ্যেই তাঁর অনুসারী জুটে যায় লক্ষাধিক। সম্ভবত, এত অল্প সময়ে টুইটারে অনুসারী বাড়ার রেকর্ড এটি।

প্রথম টুইটের পর বেশ কয়েকটি টুইট করেন তিনি। এর একটি ছিল, ‘আজ স্কুলে আমার শেষ ও টুইটারে প্রথম দিন।’

এর পর মালালা লিখেন, ‘মাধ্যমিক স্কুলের পাঠ সম্পন্ন করা ছিল আমার জন্য অম্ল-মধুর অভিজ্ঞতা। আমার ভবিষ্যৎ নিয়ে উল্লসিত, কিন্তু…।’

আরেক টুইটে মালালা লিখেন, ‘বিশ্বে লাখ লাখ মেয়ে স্কুলের বাইরে এবং তারা কখনোই শিক্ষা শেষ করার সুযোগ পায় না।’

মালালার এসব টুইটে করা রিটুইটে অনেকে তাঁকে নানা পরামর্শ দিয়েছেন। কেউ কেউ আবার টুইটারে আসায় মালালাকে স্বাগত জানিয়েছেন এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

২০১২ সালের ৯ অক্টোবর তালেবান বন্দুকধারীর গুলিতে জন্মস্থান পাকিস্তানের সোয়াত উপত্যকায় গুরুতর আহত হন মালালা ইউসুফজাই। এর পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নেওয়া হয়। বর্তমানে দেশটির বার্মিংহ্যামে পরিবার নিয়ে বসবাস করছেন শিক্ষা নিয়ে আন্দোলন করা এই তরুণী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।