× Banner
সর্বশেষ
যেসব এলাকায় দমকা বা ঝড়ো হাওয়ার আশঙ্কা ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা: দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগের দমকা হাওয়ার আশঙ্কা পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল: বিজেপির ঐতিহাসিক জয়, তৃণমূলের বড় ধাক্কা ভবানীপুর ফলাফল: রাজনৈতিক প্রচার না বাস্তবতা? ঘরের কাজের মহিলা থেকে বিধায়ক: আউসগ্রামে এক প্রতীকী রাজনৈতিক বার্তা ভবানীপুরে চমক: শুভেন্দু অধিকারীর জয়, নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত আজ ৫ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ মে মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল: বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব পড়বে না -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার

টিলাগাঁওয়ে কাব্যগ্রন্থ ‘বহে না সুবাতাস’র প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বুধবার, ৮ মার্চ, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়ন পরিষদ জনমিলন কেন্দ্রে তরুন কবি নয়ন লাল দেব এর নতুন কাব্যগ্রন্থ বহে না সুবাতাস’র প্রকাশনা অনুষ্টান অনুষ্টিত হয়েছে।

আজ ৮ই মার্চ বুধবার অনুষ্টিত উক্ত প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট কবি, সাংবাদিক ও সাহিত্যিক সব্যসাচী মীর লিয়াকত আলী।

টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিকের সভাপতিত্বে ও মানবাধিকার কর্মী ফয়জুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন জাতীয় সাপ্তাহিক অর্থকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবি সালাম মাহমুদ, সুজা মেমোরিয়াল কলেজের ইংরেজী প্রভাষক কবি শাহ্জাহান মানিক, লংলা আধুনিক ডিগ্রী কলেজের ইতিহাস প্রভাষক সাহিত্যিক মোঃ মাজহারুল ইসলাম, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কুলাউড়া উপজেলা শাখার সভাপতি দেবব্রত দাস বাবলু, বাংলাদেশ মানবাধিকার কমিশন দক্ষিন কুলাউড়া আঞ্চলিক শাখার সাধারন সম্পাদক তপন দত্ত। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুব সংগঠক মোঃ ইসলাম উদ্দিন, মোঃ মাছুম আহমেদ, জাহিদুল ইসলাম রিপন, আরাফাত সালাহ্উদ্দিন, শফিউল আলম শফি প্রমুখ।

বক্তারা কাব্যগ্রন্থ “বহে না সুবাতাস” প্রকাশকে স্বাগত জানান ও বর্তমান সামাজিক অবক্ষয়ে তরুন সমাজে উক্তগ্রন্থ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সবাইকে সাহিত্যের প্রতি অনুুরিক্ত হয়ে একটি সুন্দর সমাজ বিনির্মাণে অগ্রনি ভূমিকা রাখারও আহব্বান জানান এবং তরুন কবি নয়ন লাল দেব এর উক্ত উদ্দ্যোগের প্রশংসা জানিয়ে এই পথ চলার দীর্ঘায়ু কামনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..