× Banner
সর্বশেষ
টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬ বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ভারতে যাওয়ার সময় বেনাপোলে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক জাদুশিল্পকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সড়কের পাশে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা গার্ডকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য – শামা ওবায়েদ রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

টিভি উপস্থাপক নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলার প্রতিবেদন আগামী ৫ নভেম্বর

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষ (বাবু)ঃ চ্যনেল আই এর ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলায় প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৫ নভেম্বর ধার্য করেছে আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক শুনানি শেষে এই তারিখ ঠিক করেন।

মামলাটিতে এর আগে জেএমবি সদস্য তরিকুল ইসলাম মিঠু ও আলেক ব্যাপারী এবং বেসরকারী টেলিভিশন চ্যানেল পিস টিভির ইসলামী অনুষ্ঠানের বক্তা মোজাফফর বিন মহসীন গ্রেপ্তার হয়েছেন।

২০১৪ সালের ২৮ আগস্ট রাত ৯টার দিকে ১৭৪ পূর্ব রাজাবাজারের দোতলা বাসার মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাতেই তার হাত বাঁধা গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত মাওলানা ফারুকীর পরিবারের সদস্যরা ঘটনাটি ডাকাতি বলে সন্দেহ করলেও তার অনুসারীরা ঘটনাটি পূর্বপরিকল্পিত এবং মিলাদ, কেরাত ও মাজারের বিরোধিতাকারীরাই এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করছেন। রাত সাড়ে ৮টার দিকে হজ্বের ব্যাপারে কথা বলতে ২ যুবক মাওলানা ফারুকীর কাছে আসেন। বেশ কিছুক্ষণ কথা বলার পর তারা নিচে থাকা আরও ৩ জনকে ওপরে আনার অনুমতি চান। কিছুক্ষণ পর ওই ৫ জন মাওলানা ফারুকীর কাছে ৫০ হাজার টাকা চান। ঘরে টাকা নেই জানাতেই তারা গুলি ও চাপাতির ভয় দেখিয়ে তাকে ড্রয়িংরুমে রেখে পুরুষ ও নারীদের অন্য কক্ষে আটকে রাখেন। একপর্যায়ে তারা চলে গেলে বাসার লোকজন ডাইনিং টেবিলে হাত বাঁধা অবস্থায় ফারুকীর গলাকাটা লাশ দেখতে পান।

উল্লেখ্য, এই ঘটনায় ২০১৪ সালের ৪ সেপ্টেম্বর জামায়াতের রোকন তারেক মনোয়ারসহ ৬ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে একটি হত্যা দায়ের হয়। ওই মামলার অপর ৫ আসামি হলেন, নরসিংদী জেলা জামায়াতের সাবেক আমীর কামাল উদ্দিন জাফরী, দিগন্ত ও পিস টিভির উপস্থাপক কাজী ইব্রাহীম, এটিএন বাংলার ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক আরকানুল¬াহ হারুনী, আর টিভি ও রেডিও টুডের ইসলামী উপস্থাপক খালেদ সাইফুল¬াহ বখশী ও বাংলা ভিশনের কোরআনের আলো অনুষ্ঠানের উপস্থাপক মুখতার আহমদ।


এ ক্যটাগরির আরো খবর..