× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ৪, আহত ৫

admin
হালনাগাদ: বুধবার, ৫ অক্টোবর, ২০১৬

টাঙ্গাইল প্রতিনিধিঃ জেলার কালিহাতি উপজেলার জোকারচর এলাকায় একটি ট্রাক উল্টে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন।

আজ বুধবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন পাবনা জেলার বেড়া উপজেলার বুকাই মিয়ার ছেলে সোহেল (৩৫), গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কোমলপুর গ্রামের আসাদুর রহমানের ছেলে সুজন (৩৮) ও বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার হাসিমপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে আফসার (৬)।

আহতদের পরিচয় জানা যায়নি। তাদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিক্যোল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বঙ্গবন্ধু সেতু (পূর্ব) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান বলেন, সকালে সিমেন্টবোঝাই একটি ট্রাক নারায়ণগঞ্জ থেকে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। ট্রাক কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়।


এ ক্যটাগরির আরো খবর..