চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগারদের দেয়া ৩০৬ রানের বিশাল লক্ষ্য টপকাতে নেমে ২১৮ রানে গুটিয়ে গেছে সফরকারীরা।
টানা দ্বিতীয় ওয়ানডে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।
সিরিজ জয়ের সঙ্গে আইসিসির ওয়ার্ল কাপ সুপার লিগের পয়েন্ট টেবিলেও শীর্ষে উঠে এসেছে ইংল্যান্ডকে সরিয়ে। ১৫ ম্যাচে ৯ জয়ে এক নম্বরে ছিল ইংল্যান্ড। বাংলাদেশ ১৪ ম্যাচে ১০ ম্যাচ জিতে পেছনে ফেলেছে ইংলিশদের।