ঝিনাইদহ হাসপাতালে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ভর্তি, অভিযোগ ধর্ষণ

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের শৈলকুপা স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে শৈলকুপা উপজেলার গাবলা গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতিতা স্কুলছাত্রীকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নির্যাতিতার পিতা জানান, রাত সাড়ে ৮ টার দিকে ওই ছাত্রী বাড়ির পাশে তার বাবা-মাকে ডাকতে যাচ্ছিল। বাড়ির বাইরে গেলে একই গ্রামের রুহুল আমিনের ছেলে রিফাত আরও ৩ জনের সহযোগিতায় তাকে জোরপুর্বক তুলে নিয়ে যায়। সেখান থেকে বাড়ির পাশের কলাবাগানে নিয়ে নির্যাতন করে ফেলে রেখে যায়। পরে পরিবারের লোকজন তাকে না পেয়ে খোঁজা-খুজি শুরু করে। একপর্যায়ে তাকে কলাবাগান থেকে অচেতন অবস্থান উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস বলেন, এ ঘটনায় থানায় মামলা প্রস্তুতি চলছে, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।