ঝিনাইদহ সীমান্ত থেকে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ঝিনাইদহ প্রতিনিধি॥ ২১ আগস্ট’২০১৭::  ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে সানোয়ার মন্ডল নামে এক বাংলাদেশী কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ।

আজ সোমবার দুপুরে মহেশপুর উপজেলার সামন্তা সীমান্ত এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায়। সানোয়ার মন্ডল মহেশপুর উপজেলার কাজীরবেড় ইউনিয়নের জীবননগর পাড়ার আইনাল মন্ডলের ছেলে।

এলাকাবাসী জানায়, মহেশপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম জীবননগর পাড়ার কৃষক সানোয়ার দুপুরে তার জমিতের সেচ দিচ্ছিল। এসময় ভারতের পুস্তিঘাটার বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।

এ ঘটনায় সামন্তা বিজিবি ক্যাম্পের কমান্ডারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের পরিচালক লে.কর্ণেল জিল্লুর রহমান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।