ঝিনাইদহ সদরের চুয়াডাঙ্গা গ্রামের বিলের মাঠ থেকে আব্দুল আলিম (৫০) নামের এক ইলেকট্রনিক মিস্ত্রির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ

ঝিনাইদহ সদরের চুয়াডাঙ্গা গ্রামের বিলের মাঠ থেকে আব্দুল আলিম (৫০) নামের এক ইলেকট্রনিক মিস্ত্রির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃঝিনাইদহ সদরের চুয়াডাঙ্গা গ্রামের বিলের মাঠ থেকে আব্দুল আলিম (৫০) নামের এক ইলেকট্রনিক মিস্ত্রির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সকাল সাড়ে ১০ টার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। সে হরিনাকুন্ডু উপজেলার বৈঠাপাড়া গ্রামের মৃত মুনসাদ আলীর ছেলে।ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান,  জেলা সদরের চুয়াডাঙ্গা গ্রামের বিলের মাঠে এক ব্যক্তির মৃতদেহ পড়ে তাকতে দেখে স্থানীয়রা পুলিশ কে খবর দেয়। পরে পুলিশ ঘটনা স্তলে পৌছে আব্দুল আলিমের মৃতদেহ উদ্ধার করে।

তবে মৃতদেহের পাশে কীটনাশকের বোতল পাওয়া গেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। সেখান থেকে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।