× Banner
সর্বশেষ
জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার ও প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেঁচে থাকবেন মানুষের অনুপ্রেরণা হয়ে বিমানবন্দর এলাকায় দুর্ঘটনা মোকাবিলায় যৌথ উদ্যোগ স্পিকার-ডেপুটি স্পিকারকে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর বেগম জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রকাশ সংসদে স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারেনা -তারেক রহমান

ঝিনাইদহ শৈলকুপায় ট্রাক চাপায় এক ব্যবসায়ী নিহত

Biswajit Shil
হালনাগাদ: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক চাপায় নুরালী (৬০) নামের এক স্যান্ডেল ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার সকাল আটটার দিকে পৌর এলাকার উত্তরপাড়া গ্রামের ব্রীজের কাছে এ দুর্ঘটনায় ঘটে। নিহত ব্যক্তি উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত ওলিম উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সকাল আটটার দিকে ব্যবসার উদ্দেশ্যে ভ্যানযোগে শৈলকুপা বাজারের দিকে যাচ্ছিলেন ওই ব্যক্তি। উত্তরপাড়া ব্রিজের কাছে পৌছালে অপরদিক থেকে আসা ট্রাক দেখে ভ্যানটি গতিরোধ করতে গেলে পেছনে থাকা অপর ভ্যানের ধাক্কায় নুরালী ভ্যান থেকে ছিটকে পড়ে এবং ট্রাকের সামনে গিয়ে ধাক্কা খায়। পরে আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সাথে জড়িত ট্রাক ও ট্রাকের ড্রাইভারকে আটক করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..