× Banner
সর্বশেষ
নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু প্রাইম ব্যাংকের সঙ্গে মা এন্টারপ্রাইজ ও এমআরএম ভেঞ্চারের চুক্তি স্বাক্ষর মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্যাস মজুত থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার উত্তোলনে পদক্ষেপ নেয়নি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রজ্ঞা-আত্মা’র প্রাক বাজেট সংবাদ সম্মেলন – তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ

ঝিনাইদহ মহেশপুরে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

Biswajit Shil
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুরের কৃষ্ণচন্দ্রপুর গ্রমের বাকেরখাল নামক স্থানে বন্দুকযুদ্ধে শাহারুল ইসলাম খোকন (৪০) নামের এক ডাকাত নিহত হয়েছে।

আজ (১৭ ডিসেম্বর) মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে। সে যশোর জেলার চৌগাছা থানার গোপিনাথপুর গ্রামে বসবাস করতো নিহত শাহারুল ইসলাম খোকন মহেশপুর উপজেলার আব্দুল হামিদের ছেলে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, জানা যায় জেলার মহেশপুর উপজেলার বাকেরখাল নামক স্থানে সিরামিক ফ্যাক্টরির সামনে খালিশপুর-জীবননগর সড়কে রাস্তায় গাছ ফেলে একদল ডাকাত ডাকাতির চেষ্টা করছে।

এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় টহল পুলিশ। সেসময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ করে গুলি চালালে পুলিশও আত্নরক্ষার্থে পাল্টা গুলি চালায়।
কিছুক্ষন পর অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে শাহাবুল ইসলাম খোকনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে মহেশপুর সহ বিভিন্ন থানায় অন্তত ৭ টি ডাকাতি ও চাঁদাবাজির মামলা রয়েছে। নিহতের লাশ ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..