× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ঝিনাইদহ জেলা ফুটবল এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহ জেলা ফুটবল এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের জোহান ড্রীম ভ্যালী পার্কে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আহসানুজ্জামান ঝন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি এ্যাড. বিকাশ কুমার ঘোষ, কোষাধ্যক্ষ নাজমুল আলম বাকি, নির্বাহী সদস্য তৌহিদুল ইসলাম সংগ্রাম। অনুষ্ঠানে জেলা ফুটবল এসোসিয়েশনের সকল সদস্য ও ৬ উপজেলার প্রতিনিধিদের উপস্থিতিতে গত ৪ বছরের আয়-ব্যায়ের হিসাব উত্থাপন করা হয়। আলোচনা সভায়, ঝিনাইদহের ফুটবলের সার্বিক উন্নয়নে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে সকলকে একসাথে করার করার আহ্বান জানান বক্তারা।


এ ক্যটাগরির আরো খবর..