মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও (বি.এম) কলেজের সহকারি শিক্ষক মোঃ মোখলেছুর রহমান বাংলাদেশ শিক্ষক সমিতি, মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার বিকেল ৩টা থেকে বিরতিহীনভাবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত নির্বাচন চলে। ওই নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে মোঃ মোখলেছুর রহমান ওই পদে নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা করেন জেলা শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ জাকির হোসেন, সহসভাপতি শহিদুল ইসলাম, মোঃ আবুল কাশেম ও তাহাজুদ্দিন, সহসম্পাদক- বায়োজিদ হোসেন ও হাবিবুর রহমান প্রমুখ।
জানা যায়, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আশরাফুজ্জামান পদত্যাগ করায় তার পদটি শূণ্য হয়।


