টিলাগাঁও এ.এন উচ্চ বিদ্যালয়ে বিশ্ব বই দিবস উদযাপিত

মৌলভীবাজার প্রতিনিধি: জেলার কুলাউড়া উপজেলার টিলাগাঁও এ. এন উচ্চ বিদ্যালয়ে গত ২৩ এপ্রিল যথাযোগ্য মর্যাদায় বিশ্ব বই দিবস উদযাপিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল দেওয়ালপত্রিকা প্রকাশ, বই প্রদর্শনী ও আলোচনা সভা প্রভৃতি।

এ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সুধীর চন্দ্র মালাকারের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য মো. আব্দুল খালেদ আসিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক মো. ফুল মিয়া, আদিত্য চন্দ্র দেব, ইমরান কবির, আবুবক্কর সিদ্দিকী, শেখ মাছুমা আক্তার, সৈয়দা সেলিনা আক্তার, হিসাবরক্ষক মো. সফিকুর রহমান ও সাংবাদিক নয়ন লাল দেব।

এসময় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দশম শ্রেণির প্রিমা রানী দেব, কামরুন নাহার চৌধুরী, সপ্তম শ্রেণির সানজানা জাহান রিয়া প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সহকারি গ্রন্থাগারিক সৈয়দ মোকাম্মেল আলী মুন্না। এদিকে কুলাউড়া উপজেলার সবকটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব বই দিবস উদযাপিত হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।