× Banner
সর্বশেষ
ফিলিপাইনে শুরু ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি

ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যানকে সম্মাননা প্রদান

admin
হালনাগাদ: শনিবার, ১২ অক্টোবর, ২০১৯

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  ঝিনাইদহ জেলা কমিউনিটি ক্লিনিক গুলোর স্বাস্থ্য সেবার মান উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাসকে সম্মাননা প্রদাণ করা হয়েছে।

শনিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) জেলা শাখা।

সংগঠনটির সভাপতি রাশেদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তর খুলনা বিভাগীয় পরিচালক ডা: রাশেদা সুলতানা।

সংবর্ধিত অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস ছাড়াও অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা: রাশেদ আল মামুন, সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাজ্জাৎ হোসেন, হরিণাকুন্ডুর ডা: জামিনুর রশীদ, কোটচাঁদপুরের ডা: আব্দুর রশীদ, কালীগঞ্জের ডা: হুসাইন সাফায়াত, মহেশপুরের নাছির উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন সিএইচসিপি জেলা শাখর সাধারণ সম্পাদক অমিত কুমার বিশ্বাস। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাসকে সম্মাননা প্রদাণ করা হয়।

এসময় বক্তারা, কমিউনিটি ক্লিনিক গুলোর স্বাস্থ্য সেবার মান উন্নয়নে সকলকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..