× Banner
সর্বশেষ
ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

ধামরাইয়ে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী

admin
হালনাগাদ: রবিবার, ২৪ জুলাই, ২০১৬

দুলাল চন্দ্র পাল- স্টাফ রিপোর্টার: ধামরাই পৌর মেয়র গোলাম কবির মোল্লার হস্তক্ষেপে গতকাল শনিবার বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে সুমাইয়া আক্তার নামে এক স্কুল ছাত্রী। জানা গেছে, ধামরাইয়ের ইসলামপুর পঞ্চাশ মহল্লার লাবলু খানের মেয়ে ও আরবান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তারের সাথে একই মহল্লার আব্দুর রাজ্জাকের ছেলে পাপ্পু মিয়ার বিয়ের দিন ছিল গতকাল শনিবার।

বিয়ের সব আয়োজনও করা হয় এবং বরও আসে। এমন সময় ধামরাই পৌর সভার মেয়র গোলাম কবির মোল্লা বাল্য বিয়ের খবর জানতে পেরে পৌরসভার সার্ভেয়ার দেলোয়ার হোসেন ও ধামরাই থানার এস আই অপূর্ব দাসকে ঐ বিয়ে বাড়িতে পাঠান। এসময় স্কুলে ভর্তি সনদে কনের বয়স অপ্রাপ্ত প্রমাণিত হওয়ায় ও বাল্যবিয়ের কুফল সম্পর্কে বোঝানোর পর বর-কনের পরিবার এ বিয়ে না দেওয়ার সিন্ধান্ত নেয়।


এ ক্যটাগরির আরো খবর..