ঝিনাইদহ কালীগঞ্জে মনোনয়ন জমা দিলেন যারা

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে দুই জন চেয়ারম্যান, দুই জন ভাইস চেয়ারম্যান ও দুই জন মহিলা ভাইস চেয়ারম্যান তাদরে মনোনয়ন জমা দিয়েছেন।

তৃতীয় ধাপের আগামি ২৪ মার্চ এই উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু (বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দ্বায়িত্ব পালন করছেন) ও আওয়ামীলীগ নেতা আব্দুর রউফ।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন মতিয়ার রহমান মতি (বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে দ্বায়িত্ব পালন করছেন) ও উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি শিবলী নোমানি।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন শাহানাজ পারভিন (বর্তমান উপজেলা পরিষদের ভাই চেয়ারম্যান পদে দ্বায়িত্ব পালন করছেন) ও সিমা খাতুন। এ উপজেলায় ১১ টি ইউনিয়ন রয়েছে। ভোট কেন্দ্র রয়েছে ৮৬টি। এছাড়া ভোটার রয়েছে ২ লাখ ১৫ হাজার ৮৬৮ জন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।