ঝিনাইদহ কালীগঞ্জে গাঁজাসহ বাবা-ছেলে আটক

ঝিনাইদহ কালীগঞ্জে গাঁজাসহ বাবা-ছেলে আটক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া এলাকা থেকে গাঁজাসহ বাবা ও ছেলেকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে তাদেরকে পৌরসভার আড়পাড়া এলাকা থেকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার রামনগর এলাকার গোলজার হোসেনের ছেলে শাহাবুল ইসলাম (৫১) শাহাবুল ইসলামের চেলে আশিকুল হক (২৪)।

কালীগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান জানান, মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার আড়পাড়া এলাকায় কালীগঞ্জ থানা পুলিশের এসআই কাবিরুলের নেতৃত্ব অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।