× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

কেশবপুরে জমা-জমির বিরােধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৪ জন গুরুতর আহত

Kishori
হালনাগাদ: সোমবার, ২০ এপ্রিল, ২০২০
কেশবপুরে জমা-জমির বিরােধ

আঃজলিল বিশেষ প্রতিনিধিঃ-  যশোরের কেশবপুরে জমি নিয়ে বিরােধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৪ জনকে মারপিট করে গুরুতর আহত করেছে বলে অভিযােগ পাওয়া গেছে ।

আহতের মধ্যে ২ জনকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে । বাকি আহত আজারুল ইসলাম হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে ও তার স্ত্রী জেসমিন বেগম স্থানীয় চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে।

উপজেলার বায়সা গ্রামের মৃত বিলায়েত আলী মােড়লের ছেলে আব্দুস সাত্তার মােড়লের সাথে একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আলী হােসেন, মৃত সামছুর মােড়লের ছেলে মুকুল হােসেনের সঙ্গে জমি জমা সংক্রান্ত ও মামলা মােকদ্দমাসহ বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরুধ চলে আসছে৷

রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে সাপ্লাই পানির পাইপের সংযােগের ঘটনা নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে আব্দুল মান্নান, মুকুল হােসেন, তার স্ত্রী মাছুরা বেগম, ছেলে মাসুদ হােসেন, মেয়ে মনিরা খাতুনসহ ২ / ৩ জন মিলে বাঁশের লাঠি, লােহার রড , হাতুড়ী , ধারালাে দা অস্ত্রে সজ্জিত নিয়ে আব্দুস সাত্তার মােড়লের বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে ।

এ সময় আব্দুস সাত্তার মােড়ল (৫৫) আনিচুর রহমানের স্ত্রী সেলিনা বেগম(২৫)আব্দুস সাত্তার মােড়লের ছেলে আহাজারুল ইসলাম৩৫ তার স্ত্রী জেসমিন বেগম(২৫) প্রতিবাদ করতে গেলে আব্দুস সাত্তার মােড়ল(৫৫) আনিচুর রহমানের স্ত্রী সেলিনা বেগম( ২৫)আব্দুস সাত্তার মােড়লের ছেলে আজারুল ইসলাম ( ৩৫ ) কে মারপিট করে গরুতর আহত করে। ও আব্দুস সাত্তার মােড়লের পরিবারের সকলকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করে চলে যায়।

আহতের মধ্যে আব্দুস সাত্তার মােড়ল ও সেলিনা বেগমকে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়৷ এ রিপাের্ট লেখা পর্যন্ত কেশবপুর থানায় লিখিত অভিযােগের প্রস্তুতি চলছে বলে আব্দুস সাত্তার মােড়লের ছেলে আজারুল ইসলাম জানান এ ব্যাপারে মাসুদ হােসেনের বক্তব্য নেওয়ার জন্য বার বার ফোন দেওয়া হলেও তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি ।


এ ক্যটাগরির আরো খবর..