× Banner
সর্বশেষ
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪

ঝিনাইদহ কালীগঞ্জে আবারও পুকুরে গ্যাস বড়ি দিয়ে মাছ নিধন

Kishori
হালনাগাদ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
পুকুরে গ্যাস বড়ি দিয়ে মাছ নিধন

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে আবারও পুকুরে গ্যাস বড়ি দিয়ে মাছ নিধন করেছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ পৌরসভার খয়েরতলা গ্রামের রফি উদ্দিনের পুকুরে। এতে ওই মাছ চাষী কমপক্ষে লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্থ হয়েছেন।

ক্ষতিগ্রস্থ মাছ চাষী রফি উদ্দিন জানান, ধারদেনার মাধ্যমে নিজেদের প্রায় দেড় বিঘা জলাকারের পুকুরে বানিজ্যিকভাবে মাছচাষ করেছিলাম। রেনু পোনা,খাদ্য ক্রয়সহ এ পর্যন্ত প্রায় ৫০ হাজার টাকা খরচ করেছি। আশা ছিল আর কিছুদিন পরে মাছ বিক্রির মাধ্যমে লক্ষাধিক টাকা আসবে। কিন্ত সোমবার ভোরে কে বা কারা গ্যাস বড়ি দিয়ে পুকুরের সমস্ত মাছ মেরে দিয়েছে। পুকুরে নেমে গ্যাস বড়ির বোতলও পাওয়া গেছে। কে এমন ক্ষতি করেছে তা আমি দেখিনি। ফলে কারও বিরুদ্ধে আমার অভিযোগও নেই। এখন কি করে ধারদেনা পরিশোধ করবো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি।

প্রতিবেশি ইকবাল হোসেন জানান, রফি উদ্দীন তাদের গ্রামের মধ্যে একজন পরিশ্রমী ও সৎ মানুষ। এমন সহজ সরল মানুষটির কেউ ক্ষতি করতে পারে এটা ভাবাও যায় না। পুকুরের মাছ দেখে এটা এক ধরনের নৃশংসতা মনে হয়েছে।

কালীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা জানান, আমাদের কাছে পানি পরিক্ষার কিট না থাকায় আমরা নিশ্চিত ভাবে বলতে পারছিনা কি কারনে মাছ গুলি মারা গেছে। তবে মাছ চাষি রফি উদ্দিনের সন্ধেহ হলে তিনি থানাতে লিখিত অভিযোগ করতে পারেন।


এ ক্যটাগরির আরো খবর..