× Banner
সর্বশেষ
চোর অপবাদে চোখ উপড়ে ফেলার ৭ মাস: ৯ সন্তান নিয়ে মানবেতর জীবনে জাকির সেহরিতে খাবারের সময় গলায় ভাত আটকে কৃষকের মৃত্যু নড়াইলে ট্রেনে কাটা পড়ে একজন নিহত কিডনি সুস্থ রাখতে আপনার কী খাওয়া উচিত? ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে – পানিসম্পদ মন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু নিয়ে জাপানের সঙ্গে ইতিবাচক আলোচনা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে সাতবারের এমপি ও তিনবারের মন্ত্রী স্পিকার মেজর হাফিজ, ছিলেন মুক্তিযোদ্ধাও গণপরিবহনে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে – সড়কমন্ত্রী মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ৫ দফা দাবী আদায়ে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

Kishori
হালনাগাদ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
৫ দফা দাবী আদায়ে জামায়াতের বিক্ষোভ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা শাখার আয়োজনে সোমবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা আমীর অধ্যাপক আলী আজম মো. আবুবকর।

এছাড়াও উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ (শৈলক‚পা) আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক এ. এস. এম. মতিউর রহমান, ঝিনাইদহ-৩ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা মো. আবু তালিব, ঝিনাইদহ-৪ আসনের এমপি পদপ্রার্থী প্রফেসর মতিয়ার রহমান। সমাবেশটি সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও ঝিনাইদহ পৌর মেয়র পদপ্রার্থী আব্দুল আলীম, জেলা সহকারী সেক্রেটারি কাজী ছগীর আহমেদ, জেলা বাইতুল মাল সম্পাদক তাজুল ইসলাম, জেলা উলামা বভাগের সভাপতি মুহাদ্দিস রবিউল ইসলাম, সদর উপজেলা আমীর ড. হাবিবুর রহমান, শহর আমীর অ্যাডভোকেট ইসমাইল হোসেন, হরিনাকুন্ডু উপজেলার আমীর বাবুল হোসেন, কালীগঞ্জ উপজেলা আমীর আব্দুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন দেশের জনগণের ন্যায্য দাবি। নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে জনগণের মতামত গ্রহণ করে এ সনদকে আইনি ভিত্তি দিতে হবে। তারা আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা, ইসলাম ও গণতন্ত্র রক্ষায় জামায়াতে ইসলামী সবসময় শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে এবং ভবিষ্যতেও সে ধারাবাহিকতা বজায় রাখবে।


এ ক্যটাগরির আরো খবর..