× Banner
সর্বশেষ
সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার শার্শার বাগআঁচড়া এলাকায় র‍্যাবের অভিযানে ৩০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের ২৬ কিলোমিটার সড়কে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন ঝিনাইদহে ভ্যানের ধাক্কায় পথচারী নিহত বিয়ের স্বকৃীতির দাবীতে প্রেমিকার বাড়ীতে প্রেমিকের অনশন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সাথে UNOPS-এর প্রতিনিধি দলের সাক্ষাৎ বিদেশগামীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস

ঝিনাইদহে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

admin
হালনাগাদ: সোমবার, ৯ জানুয়ারী, ২০১৭

ঝিনাইদহ প্রতিনিধি॥ ৯ জানুয়ারি’২০১৬: “উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মুলমন্ত্র” এ শ্লোগানকে সামনে রেখেন ঝিনাইদহে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা।

এ উপলক্ষে সোমবার সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আব্দুল মালেক, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: রাশেদা সুলতানা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ্ মোহাম্মদ আকরামুল হক, পরিবার-পরিকল্পনার উপ-পরিচালক ডা: জাহিদুল ইসলাম।

সোমবার থেকে শুরু হওয়া এ মেলা চলবে বুধবার। এবারের মেলায় সরকারী ও বেসরকারী সংস্থা মিলিয়ে ৬৬ টি স্টল স্থান পেয়েছে।

৩ দিন ব্যাপী এ মেলায় ২য় দিন ও ৩য় দিনে মেলায় উপস্থিত থাকবেন ত্রাণ মন্ত্রনালয়ের সচিব মো: শাহ্ কামাল। সার্বিক কার্যক্রম মনিটরিং করবেন ত্রাণ মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব ইসমাইল হোসেন ও উপ-সচিব মনিরুল ইসলাম।


এ ক্যটাগরির আরো খবর..