× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

ঝিনাইদহে ২ দিন ব্যাপী শিক্ষা মেলা শুরু

admin
হালনাগাদ: রবিবার, ১১ মার্চ, ২০১৮

ঝিনাইদহ প্রতিনিধি॥ ১১ মার্চ’২০১৮ঃ  “মানসম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা” এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে দু’দিন ব্যাপী শিক্ষা মেলার উদ্বোধন করা হয়েছে।

রোববার দুপুরে শহরের উজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে এ মেলার উদ্বোধন করা হয়। জেলা শিক্ষা অফিসার শেখ আখতারুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মমিনুল ইসলাম, সদর উপজেলা শিক্ষা অফিসার মুশতাক আহমেদ, উজির আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, উজির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম। এসময় জেলা ও উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তাসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জেলা শিক্ষা অফিসের আয়োজনে দু’দিন ব্যাপী এ মেলায় জেলার ৬ টি উপজেলা থেকে আসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্টল প্রদর্শণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..