× Banner
সর্বশেষ
তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ছাত্র আন্দোলনের চাপের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর সরে দাঁড়ানোর ঘোষণা স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ স্বাস্থ্যমন্ত্রীর জনপ্রতিনিধিদের জবাবদিহিতা ও সততার নতুন রাজনৈতিক বন্দোবস্তের আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঢাকাস্থ বেনাপোল সমিতি’র বার্ষিক সাধারণ সভা ও স্মরণিকা মোড়ক উন্মোচন রাজনৈতিক বিতর্ক ছেড়ে কৃষি উদ্ভাবন ও উৎপাদনে জোর দিন: মির্জা ফখরুল চলতি মৌসুমে পাইকগাছার চারা শত কোটি টাকার চারা বিক্রির সম্ভাবনা ৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ১০ দিন ব্যাপী শিক্ষকদের আইসিটি বিষয়ক প্রশিক্ষণের সমাপনী

Dutta
হালনাগাদ: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
jhinaidah

ঝিনাইদহে শিক্ষকদের আইসিটি বিষয়ে ১০ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে সদর উপজেলার ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজের শেখ রাসেল ল্যাবে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে ঝিনাইদহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের জেলা প্রোগ্রামার মিহির কুমার মিত্র, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মোহাম্মদ কামরুজ্জামান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, স্টান্ডার্ড টেকনোলজি লিমিটেডের চীফ অপারেশন অফিসার মোশাররফ হোসেন খান, জেলা কো-অর্ডিনেটর মাহমুদ হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানায়, প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালর মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর বিভিন্ন কার্যক্রম শুরু করেছে। শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প এই অধিদপ্তরের একটি অন্যতম প্রকল্প। এরই ধারাবাহিকতায় খুলনা বিভাগের ১ হাজারটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪ জন করে মোট ৪ হাজার শিক্ষককে ১০ দিন ব্যাপী আইসিটি ইন এডুকেশন লিটারেসি, ট্রাবলস্যুটিং ও মেইনটেন্যান্স বিষয়ক প্রশিক্ষণ প্রদাণ চলমান রয়েছে। তারই অংশ হিসেবে ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজে ৪০ জন শিক্ষককে ১০ দিন ব্যাপী প্রশিক্ষণ প্রদাণ করা হয়। এই প্রশিক্ষণের মাধ্যমে বিদ্যালয়ে আইসিটি ও কম্পিউটার ব্যবহারে আর ভালোভাবে দক্ষতা অর্জন করতে পারবে। এর ফরে দেশে তৈরী হবে স্মার্ট শিক্ষক। যাদের হাত ধরে আগামী প্রজন্ম শুধুমাত্র বাংলাদেশেই না সারা বিশে তথ্য ও প্রযুক্তি খাতে নেতৃত্ব দেবে।


এ ক্যটাগরির আরো খবর..