ঝিনাইদহে স্কুলছাত্র সিফাত হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহে ১০ শ্রেণীর ছাত্র সিফাত হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে গ্রামবাসী। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে ব্যানার ফেস্টুন নিয়ে সিফাতের স্বজন, সহপাঠী ও এলাকাবাসী অংশ নেয়। এসময় সিফাতের পিতা মনোয়ার মিয়াসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা, দ্রুত সিফাত হত্যার ঘটনায় বাকি আসামীদের গ্রেফতারের দাবী জানান। সেই সাথে জড়িতদের ফাঁসির দাবী জানান। সকালে শহরের কালিকাপুর মোড়ে বন্ধুদের সাথে বসে ছিল উজির আলী স্কুল এন্ড কলেজের ১০ শ্রেণীর ছাত্র সিফাত। এসময় কিছু দুবৃর্ত্ত তাদের উপর হামলা করে ছুরিকঘাত করে পালিয়ে যায়। পরে তাকে ফরিদপুর নেওয়ার পথে মারা যায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।