× Banner
সর্বশেষ
জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার ও প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেঁচে থাকবেন মানুষের অনুপ্রেরণা হয়ে বিমানবন্দর এলাকায় দুর্ঘটনা মোকাবিলায় যৌথ উদ্যোগ স্পিকার-ডেপুটি স্পিকারকে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর বেগম জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রকাশ সংসদে স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারেনা -তারেক রহমান

ঝিনাইদহে সাংবাদিক নয়নের পিতার ইন্তেকাল

Biswajit Shil
হালনাগাদ: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ কালীগঞ্জের সাংবাদিক নয়ন খন্দকারের পিতা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আলহাজ¦ মোঃ আব্দুল জলিল (৭৫) হার্ট ষ্টোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছে। ( ইন্নালিল্লাহে……..রাজেউন)। শুক্রবার সকালে সাড়ে ৮ টায় খুলনা ফরটিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ পুত্র ও ২ কন্যা সন্তানসহ অসখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

কালীগঞ্জ শহরের আড়পাড়া নদীপাড়া গ্রামের বাসিন্দা দৈনিক কালের কন্ঠ ও সমাজের কথার কালীগঞ্জ প্রতিনিধি নয়ন খন্দকার জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর তার পিতা আব্দুল জলিল হঠাৎ বুকের ব্যাথায় অসুস্থ্য হয়ে পড়েন। তাৎক্ষনিক তাকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে রাতেই তাকে খুলনা ফরটিপ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় (শুক্রবার) সকালে তিনি মারা যান। দুপুরে মরহুমের লাশ কালীগঞ্জে আনার পর বিকালে শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম মাঠে ১ম জানাজা নামাজ অনুষ্টিত হবে। এরপর মরহুমের গ্রামের বাড়ী খুলনার তেরখাদার উপজেলার নাচুনিয়া গ্রামে ২য় জানাজার নামাজ শেষে তার দাফন সম্পন্ন করা হবে।

মরহুম অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুল জলিল ২০০৩ সালে চাকুরী থেকে অবসরে যান। এরপর জীবদ্দশায় তিনি কালীগঞ্জ হাজী কল্যান সমিতি, মসজিদ ও মাদ্রাসাসহ বিভিন্ন সামাজিক কাজে জড়িত ছিলেন। তার মৃত্যুতে কালীগঞ্জের কর্মরত সাংবাদিকগন শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভির সমবেদনা জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..