× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

ঝিনাইদহে সমলয় পদ্ধতিতে আবাদ করা বোরো ধান কর্তন

admin
হালনাগাদ: বুধবার, ৫ মে, ২০২১

ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহে সমলয় পদ্ধতিতে আবাদ করা বোরো ধান কর্তন শুরু হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার গাগান্না গ্রামের মাঠের প্রকল্প এলাকায় ধান কর্তনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মজিবর রহমান।

এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী, অতিরিক্ত উপ-পরিচালক মোশাররফ হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুনাইদ হাবীব, ইমদাদুল হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম জানান, শ্রমিক সংকট নিরসন ও কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার বৃদ্ধিতে সমলয় পদ্ধতিতে ধানের আবাদ করা হচ্ছে। এটি মুলত নির্দিষ্ট সময়ে একই এলাকার সকল কৃষক এক সাথে ধানের চারা রোপন, পরিচর্যা ও ধান কর্তন করবে। ধান আবাদে ব্যবহার করা হচ্ছে রাইস ট্রান্সপ্লান্টার ও কর্তনে ব্যবহার করা হচ্ছে কম্বাইন্ড হারভেস্টার মেশিন।

গাগান্না গ্রামের এই সমলয় পদ্ধতিতে আবাদ করা তেজগোল্ড জাতের ধানে বাম্পার ফলনের আশা করছে কৃষি বিভাগ। এতে বিঘা প্রতি ৩০ থেকে ৩২ মন ফলন পাচ্ছেন তারা।


এ ক্যটাগরির আরো খবর..