× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

ঝিনাইদহে সতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের সংবর্ধনা

admin
হালনাগাদ: সোমবার, ১৪ মে, ২০১৮

স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ ঝিনাইদহে সতন্ত্র এবতেদায়ী মাদাস্রার শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদাণ করা হয়েছে। সোমবার দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

সতন্ত্র এবতেদায়ী মাদাস্রা শিক্ষক সমিতি জেলা শাখার আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা আসনের সংসদ সদস্য আব্দুল হাই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার মোকসেদুর রহমান, বাংলাদেশ সতন্ত্র এবতেদায়ী মাদাস্রা শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির মহা-সচিব মোখলেসুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, দপ্তর সম্পাদক ইমতিয়াজ বিন হাকিম, কেন্দ্রীয় নেতা মতিউর রহমান, খুলনা বিভাগীয় সভাপতি নাসরিন সুলতানা, জেলা শাখার সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান লিটন, শৈলকুপা শাখার সাধারণ সম্পাদক সাইফুর রহমান প্রমুখ।

সমাবেশে শিক্ষকরা বলেন, প্রাথমিকের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। কিন্তু এসব প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়নি। এতে হাজার হাজার শিক্ষক-শিক্ষিকা মানবেতর জীবনযাপন করছেন। এসময় তারা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি জানান। পরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা প্রদাণ করা হয়।

 


এ ক্যটাগরির আরো খবর..