ঝিনাইদহে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার, ইয়াবা উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি॥১৬ জানুয়ারি ’২০১৮ঃ  ঝিনাইদহের শৈলকুপায় র‌্যাবের অভিযানে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার ।

ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী এএসপি গোলাম মোর্শেদ জানান, তার নেতৃত্বে সোমবার বেলা সাড়ে ৪ টার সময় ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের চৌকস আভিযানিকদল নিয়মিত টহল ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার হাট ফাজিলপুরের কেনালপাড়া গ্রামের সাইফুনের মাছের ঘেরের উত্তর পার্শে¦ পাটখড়ি দিয়ে মোড়ানো একচালা টিনের ঘরের ভিতর থেকে জসিম বিশ্বাস (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জসিম হাট ফাজিলপুর গ্রামের গোলাম মোস্তফা বিশ্বাসের ছেলে।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর দখল থেকে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ এর (১) টেবিলের ৯(খ) ধারার মামলা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।