ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদন্ড

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ ঝিনাইদহ সদর উপজেলার শালিয়া গ্রামে জহুরুল বিশ্বাস (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম এ দন্ডাদেশ প্রদাণ করেন। দন্ডিত জহুরুল ইসলাম ওই গ্রামের ইদ্রিস আলী বিশ্বাসের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের পরিদর্শক রাসেল আলী জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানের ৫ম দিনে সদর উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় শালিয়া গ্রামে অভিযান চালায়। এসময় ৬’শ গ্রাম গাঁজাসহ জহুরুল ইসলামকে আটক করা হয়।

পরে আদালত বসিয়ে তাকে ৬ মাসের কারাদন্ড প্রদাণ করা হয়। অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় এর পরিদর্শক রাসেল আলী, এএসআই পাপিয়া সুলতানা, সিপাই মোঃ আব্দুল আজিজ খান, সাইদুল হক উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।