মেহের আমজাদ, মেহেরপুর (০৬-০৩-১৭) মেহেরপুরে দুইশ গ্রাম গাঁজা সহ হোসেন আলী নাটু নামের এক জনকে আটক করেছে ডিবি পুলিশ ।
গতকাল সোমবার সকালে ডিবি পুলিশের এস.আই সায়েম হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এস.আই সায়েম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামে তার বাড়ির সামনে অভিযান চালিয়ে গাঁজা বিক্রী করার সময় তাকে আটক করে।

