× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

ঝিনাইদহে ভূয়া পরীক্ষার্থীর ১ বছরের কারাদন্ড

admin
হালনাগাদ: বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭

ঝিনাইদহ প্রতিনিধি॥২৯ নভেম্বর’২০১৭ঃ  ঝিনাইদহে অনার্স ২য় বর্ষের ইংরেজি পরীক্ষায় প্রক্সি দেওয়ার অপরাধে নাজমুস সাবিক নামে এক ভূয়া পরীক্ষার্থীকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

আজ বুধবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমা এ দন্ডাদেশ প্রদাণ করেন। দন্ডিত নাজমুস সাকিব সদর উপজেলার হরিশংকরপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

আদালত সুত্রে জানা যায়, বুধবার সারাদেশের ন্যায় ঝিনাইদহ সরকারি কেসি কলেজে অনুষ্ঠিত হয় অনার্স ২য় বর্ষের ইংরেজি পরীক্ষা। পরীক্ষায় কলেজের ইসলামের ইতিহাস বিভাগের শামীম রেজা নামের এক শিক্ষার্থীর পরিবর্তে নাজমুস সাবিক নামে এক যুবক পরীক্ষা দিচ্ছিল। পরে তাকে আটক করে আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে পাবলিক পরীক্ষাসমুহ (অপরাধ আইন) ১৯৮০ এর ৩ ধারা মোতাবেক ১ বছরের কারাদন্ডাদেশ প্রদাণ করেন। ভ্রাম্যমাণ আদালতে ঝিনাইদহ সদর থানার এস আই কবীর ও এস আই প্রবীর সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..