বেনাপোলে প্রতিদিনের কথা দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে

মোঃ মাসুদুর রহমান শেখঃযশোর থেকে প্রকাশিত প্রতিদিনের কথা পত্রিকার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্দর নগরী বেনাপোল বর্নাঢ্য র‌্যালি আলোচনা ও কেক কাটার মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় বন্দর প্রেসকাব বেনাপোল থেকে র‌্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বন্দর নগরী বেনাপোলের।
এরপর সকাল সাড়ে ১০ টায় বন্দর প্রেসকাবে প্রতিদিনের কথার বেনাপোল প্রতিনিধি আনিছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সাংবাদিক কবি আলতাফ চৌধুরী।
তিনি বলেন.প্রতিদিনের কথা একটি পাঠক বান্ধব পত্রিকা। আমি এ পত্রিকার একজন পাঠক হিসাবে দেখি প্রতিদিন পত্রিকাটিতে নতুন নতুন সংবাদ, বিনোদন, খেলাধুলা, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সহ সকল সংবাদ অত্যান্ত নিরপেক্ষতার সাথে প্রকাশ করে। অতি স্বল্প সময়ে পত্রিকাটি পাঠকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। তাই সকলকে সৃষ্টিশীলতার জন্য নির্মানের জন্য সুন্দর ও ভালো কাজের জন্য কাজ করতে হবে। সাংবাদিকরা সমাজের দর্পন। সাংবাদিকরা জাতির বিবেক। শতভাগ সঠিক সংবাদ প্রচারের কোন বিকল্প নেই। সমাজের মানুষ সমস্থ ঘটনার সঠিক সংবাদ জানতে চায়। সঠিক ও সৎ সাংবাদিকতা সমাজকে বদলে দিতে পারে।
এ সময় আরো উপস্থিত ছিলেন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ওসি (তদন্ত) মাসুম বিল্লাহ, বন্দর প্রেসকব বেনাপোল এর সভাপতি শেখ কাজিম উদ্দিন, সাধারন সম্পাদক আজিজুল হক, যুগ্ম সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান রুবেল, যুগ্ম  সাংগঠনিক সম্পাদক রাশেদদুজ্জামান রাসেল, দপ্তর সম্পাদক শাহনেওয়াজ স্বপন, সদস্য জিসান আহম্মেদ রাব্বি, শাহাবুদ্দিন আহম্মেদ, মাসুদুর রহমান, আশাদুজ্জামান আশা, নাহিদ পারভেজ শুভ, মেহেদী হাসান বেনাপোল পোর্ট থানার  ডিএজবি সদস্য মোঃ জিন্নাহ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।