বেনাপোল সীমান্তে ৪২২ বোতল ফেনসিডিল জব্দ

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্ত থেকে ৪২২ বোতল ফেনসিডিল জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (২৪ জুলাই) ভোরে বেনাপোল সীমান্তের শিখড়ি মাঠ থেকে এ মাদকদ্রব্য জব্দ করেন ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি তারা।

বিজিবি জানায়, গোপন খবরের ভিত্তিতে ভোরে বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে ভারত সীমান্তবর্তী এলাকা শিখড়ি মাঠে ফেনসিডিলের বস্তা ফেলে পালিয়ে যান পাচারকারীরা। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৪২২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দ হওয়া মাদকদ্রব্য জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।