এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের ১০ দিন ব্যাপী বনজ, ফলদ ও ঔষধি বৃক্ষমেলা সরকারি অডিটোরিয়াম চত্বরে শুরু হয়েছে।
জেলা প্রশাসন, বনবিভাগ ও কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর যৌথ আয়োজন ফিতা কেটে বৃক্ষমেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক জহিরুল ইসলাম।
এর আগে জেলা প্রশাসন, বনবিভাগ ও কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর যৌথ আয়োজন জেলা প্রশাসনের কার্যফল হতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি অডিটোরিয়াম চত্বরে আয়োজিত বৃক্ষমেলায় এসে শেষ হয়।
পরে জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক শামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জহিরুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মির্জা আবুল কালাম দুলাল প্রমুখ বক্তব্য রাখেন।
মেলায় দেশী-বিদেশী বিভিন্ন জাতের বনজ, ফলদ ও ঔষধি বৃক্ষের ৩০ টি নার্সারী বিভিন্ন জাতের চারা নিয়ে অংশ নিয়েছেন। মেলা আগামী ৩১ জুলাই পর্যন্ত স্থায়ী থাকবে বলে আয়োজকরা জানান। অতিথিবৃন্দ পরে বিভিন্ন স্টল ঘুড়ে দেখেন।



