× Banner
সর্বশেষ
অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ওমানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ টেকসই ও নিরাপদ উপকূলীয় অবকাঠামো গড়ে তোলা সময়ের দাবি – পানিসম্পদ মন্ত্রী অধিকাল ভাতা পুনর্বহালের দাবিতে বেনাপোল বন্দরে কর্মবিরতি, থমকে যায় আমদানি-রপ্তানির গতি কৃষকের উন্নতি হলে দেশের উন্নতি হবে – কৃষিমন্ত্রী Sports and Culture are Key to Communal Harmony in the Hill Tracts: Chittagong Hill Tracts Affairs Minister রোহিঙ্গা ক্যাম্পে লার্নিং সেন্টার পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সারাদেশে টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল: প্রতিদিন ৭২০ ট্রাকে বিক্রি হবে পণ্য গোপালগঞ্জের সংসদ সদস্যদের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের বিশেষ সভা মা হলেন সন্তানের প্রথম আশ্রয়, প্রথম শিক্ষক এবং আজীবনের পথপ্রদর্শক – সমাজকল্যাণ মন্ত্রী

নবীগঞ্জে সন্ত্রাসী হামলায় এনটিভির সাংবাদিক আহত

admin
হালনাগাদ: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬

নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জের এনটিভির প্রতিনিধি মুহিবুর রহমান চৌধুরী তছনু সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। এ সময় সন্ত্রাসীরা তাকে রামদা দিয়ে কুপিয়ে ও জিআই পাইপ দিয়ে এলোপাতারি ভাবে বাইরিয়া গুরুতর আহত করেছে।

আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা বেগতীক দেখে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপালে প্রেরন করেন। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ অভিযান চালায়। ঘটনার সময় স্থানীয় জনতা হামলাকারী আবুল হোসেন (২৫) কে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।

পুলিশের অভিযানের খবর পেয়ে অন্যান্য সন্ত্রাসীরা পালিয়ে যায়। অভিযান কালে পুলিশ হামলার সময় ব্যবহৃত একটি ট্রাকটর আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় নবীগঞ্জ সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে।
জানাযায়, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সাংবাদিক মুহিবুর রহমান চৌধুরী তছনু তার পেশাগত কাজে মোটরসাইকেল যোগে নিজ গ্রাম কুর্শি ইউনিয়নের ফুটারমাটি গ্রাম থেকে মহাসড়কের বিজনার পাড়ে সড়ক দুর্ঘটনার সংবাদ সংগ্রহের কাজে যাওয়ার পথিমধ্যে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ফুটারমাটি গ্রামের প্রবেশ মুখে হঠাৎ একটি ট্রাকটর যোগে ৫/৬ জন সন্ত্রাসী তার পথরোধ করে তছনুর ব্যবহৃত মোটরসাইকেলসহ তাকে চাপা দিয়ে হত্যার চেষ্টা করে।

এ সময় তছনু ভাগ্যক্রমে রক্ষা পেলে ও কোন কিছু বুজে উঠার আগেই সন্ত্রাসীরা হাতে রামদা ও জিআই পাইপ দিয়ে হামলা চালায় সন্ত্রাসীদের আক্রমনে সে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় সন্ত্রাসীরা তার সাইট ব্যাগে থাকা একটি প্যানাসনিক এইস-ডি ক্যামেরা ১টি লেফটপ ১টি ডি এসেলার ক্যামেরা ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তছনুর আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় একই এলাকার এনাতাবাদ গ্রামের মৃত আব্দুল মতিনের পুত্র আবুল হোসেন (২৫) কে স্থানীয় জনতা আটক করে উত্তম মধ্যম দেয়। ঘটনার খবর পেয়ে সাথে সাথে নবীগঞ্জ থানার এস আই সুজিত চক্রবর্তী একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে আসলে জনতা হামলাকারী আবুল হোসেনকে পুলিশের হাতে সোপর্দ করে। অভিযানকালে পুলিশ হামলার কাজে ব্যবহৃত একটি ট্রাকটর আটক করে থানায় নিয়ে যায়। পরে লোকজন তছনুকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা বেগতিক দেখে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
সাংবাদিক ও স্থানীয়দের ধারনা তছনুকে পুর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে হত্যার উদ্যেশ্যে সু-কৌশলে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ছিল। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি আব্দুল বাতেন খান বলেন, ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষনিক আমাদের পুলিশ অভিযান চালিয়ে ঘটনার মুল হোতাকে গ্রেফতার করেছে এবং হামলাকারীদের ব্যবহৃত একটি ট্রাকটর জব্দ করে থানায় নিয়ে আসা হয়। হামলাকারী অন্যান্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..