× Banner
সর্বশেষ
বাণিজ্যমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের অপারেশনস ম্যানেজারের বৈঠক সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর শোক সার্কুলার অর্থনীতিতে রূপান্তর এখন আর বিকল্প নয়, ভবিষ্যৎ প্রতিযোগিতার পূর্বশর্ত – বাণিজ্যমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে – স্বরাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীর গভীর শোক ডেপুটি স্পিকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ কামারখালী বাজারের পারিবারিক মন্দিরে শ্রী শ্রী রক্ষা মায়ের কালী পূজা সমপন্ন গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ অসহায় কৃষকের ধান কেটে বাসায় পৌঁছে দিলো

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
অসহায় কৃষকের ধান কেটে

রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধি  : বৈরী আবহাওয়া ও করোনাভাইরাসে কারণে দেশের মানুষ যখন ঘরবন্দি, ঠিক তখনই শুরু হয়েছে ধান কাটার মৌসুম, এমন পরিস্থিতিতে বেশ বিপাকে পড়েছে কৃষকরা। শ্রমিক সংকট দেখা দিয়েছে। মাঠে ধান পাকলেও সেই ধান কাটার লোক পাওয়া যাচ্ছে না।
এমন সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদার  নির্দেশনায় এ কর্মসূচি সারা বাংলাদেশের মতো কুড়িগ্রাম জেলায় চলমান রয়েছে বলে জানান কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
৭ মে (বৃহস্পতিবার)  সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কুড়িগ্রাম পৌরসভার তালতালা  গ্রামের এক অসহায় কৃষকের এক বিঘা জমির পাকা ধান কেটে ও বাসায় পৌঁছে দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ধানকাটায় ‍ কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন। এদের প্রায় সকলেই রোজা রেখেছেন বলে জানা গিয়েছে।
ধানকাটায় নেতৃত্ব দিয়েছেন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের ত্যাগী ও জনপ্রিয় ছাত্রলীগ নেতা  সাবেক সহ-সভাপতি মো: রাজু আহমেদ।
মো: রাজু আহমেদ বিগত দিনে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি, কুড়িগ্রাম পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সদস্য হিসাবে তার উপর অর্পিত সাংগঠনিক  দায়িত্ব পালন করছেন।
এছাড়াও এই ধানকাটায় অংশ গ্রহণ করছেন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সদ্য সাবেক যুগ্নসাধারণ সম্পাদক জনপ্রিয় ছাত্রলীগ নেতা আল-মুসতাক্বীম বিল্লাহ্ মিশু সহ  সাবেক জেলা ছাত্রলীগ সহ-সভাপতি পরিচ্ছন্ন ছাত্রলীগ নেতা মো: ফিরোজ শাহী, সাবেক জেলা ছাত্রলীগ সহ-সভাপতি হয়রত আলী, সাবেক জেলা ছাত্রলীগের পাঠাগার বিষয় সম্পাদক আল হেলাল রাকিব,  সাবেক জেলা ছাত্রলীগের স্কুল ও ছাত্রবিষয়ক সম্পাদক আতিকুর রহমান রাব্বি, সাবেক জেলা ছাত্রলীগের সদস্য আব্দুল্লাহ আল কাফী সহ কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদীয়মান ও জনপ্রিয় ছাত্রলীগ নেতা মেহেদী হাসান মিশু কলেজ ছাত্রলীগের উদীয়মান ছাত্রলীগ নেতা এ আর এম মেহেদী আমীন, মোঃ সোলায়মান গাদ্দাফী। সেই সংঙ্গে আরও উপস্থিত ছিলেন জাহেদুল ইসলাম রুবেল,  রাব্বু, রুদ্র, বিপাশ, বাধন, উৎস, আজিজুল, বিদ্যুৎ, সৈকত, হ্রদয়,প্রান্ত, সৌরভ, রানা সহ অনেকেই।


এ ক্যটাগরির আরো খবর..