ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে মুন্নু (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সে খয়েরতলা গ্রামের আয়ুব হোসেনের ছেলে। শনিবার সকাল ১০ টার দিকে খয়েরতলা মাঠের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, মুন্নু জমিতে পানি দেবার জন্য সকালে বাড়ি থেকে বের হয়। খয়েরতলা মাঠের মধ্যে পানি তোলা স্যালোমেশিনের সুইচ টিপে চালু করতে গেলে বিদ্যুৎতায়িত হয়ে আহত হয়। হাসপাতালে নেয়া হলে কর্তব্যতর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, কৃষক মুন্নুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।