জামালপুর ইসলামপুরে মন্দিরের প্রতিমা ভাঙচুর

বিশেষ প্রতিবেদকঃ জামালপুরের ইসলামপুরে মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ১৪ই জানুয়ারি  রবিবার গভীর রাতে পৌর শহরের পোদ্দারপাড়া কালী মন্দিরের প্রতিমা ভাঙচুরের এ ঘটনা ঘটে।

ইসলামপুরের পোদ্দারপাড়া মন্দির কমিটির সভাপতি অমল বাবু জানান, ইসলামপুর পৌর শহরের পোদ্দারপাড়া প্রায় শত বছর ধরে কালী মন্দির প্রতিষ্ঠা করেছে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।

প্রতিবছর একবার করে মন্দিরটিতে পূজা করেন তারা। গতকাল রবিবার গভীর রাতে দুর্বৃত্তরা কালি মন্দিরের দরজা ভেঙে কালীর বস্ত্র খুলে মাথা কেটে নিয়ে যায়। এ ছাড়া কালীর পদতলে শিব মূর্তিটিরও মাথা কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় হিন্দু সমাজে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।