× Banner
সর্বশেষ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর সমাজকল্যান মন্ত্রীর সাথে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ, নারী-শিশু উন্নয়ন ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা অর্থনৈতিক অগ্রগতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: তথ্যমন্ত্রী লাকড়ির ভিতরে লুকিয়ে থাকা বিষধর সাপের কামরে প্রাণ গেল গৃহবধুর স্থল নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত; কয়েক জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদার করার আহ্বান পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথভাবে কাজ করার অঙ্গীকার বিজিবি’র অভিযানে ৩০৭ কোটি টাকার অধিক মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাতীয় সংসদে বাজেট ডিব্রিফিং সেশন পরিচালনা করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সংখ্যালঘু লিটন সাহার বসতবাড়ী দখল: পরিদর্শনে বাংলাদেশ মাইনরিটি ওয়াচ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের নগরজোয়ার গ্রামে প্রকাশ্য দিবালোকে লিটন সাহার বসতবাড়ী দখল করছে। গত ১৩ জানুয়ারী শনিবার এ ঘটনা ঘটে।

খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শনে আসেন বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি অ্যাডঃ রবীন্দ্র ঘোষ,বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সিনিঃ সহ-সভাপতি ও হিন্দু হেরিটেজ ফাউন্ডেশনের সেক্রেটারী জেনারেল মানিক চন্দ্র সরকার।

প্রতিনিধি দলে আরো ছিলেন বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সদস্য দিলীপ রায়,তন্ময় ব্যনার্জী,বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সোনারগাঁ উপজেলা কমিটির সাঃ সম্পাদক স্বপন শীল,ছাত্র মহাজোটের সভাপতি কৃষ্ণ শীল,সাঃ সম্পাদক নির্মল দাস,বারদী ইউনিয়ন সভাপতি স্বপন দাস প্রমুখ। ক্ষতিগ্রস্থ পরিবারের লিটন সাহা বলেন স্থানীয় চেয়ারম্যান ডাঃ আব্দুল রবের ইন্ধনে নগরজোয়ার গ্রামে বসবাসকারী হিন্দু পরিবারগুলো এখন জিন্মি দশায় বসবাস করছে ।

উক্ত ঘটনার নিন্দা জানিয়ে ভোক্তভোগীদের আইনী সহায়তাদেওয়াসহ দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন বাংলাদেশ মাইনরিটি ওয়াচ ও জাতীয় হিন্দু মহাজোট।উক্ত ঘটনায় গত ১৪ জানুয়ারী ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্থ পরিবারের লিটন সাহা বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন যাহারনং-৩৭ |


এ ক্যটাগরির আরো খবর..