× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা ছাত্রের মৃত্যু

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Student-dies-of-electrocution.jpg

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জিহাদ (১০) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) সকাল ১১ টার দিকে সদর উপজেলার কালুহাটি গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং কালুহাটি মাদরাসার ২য় শ্রেণির ছাত্র।

সদর উপজেলার বেতাই পুলিশ ক্যাম্পের ইনচার্জ সিরাজুল আলম জানান, সকাল ১০টার দিকে জিহাদ তার আরেক বন্ধুকে নিয়ে রাস্তার ধারে পুকুরে পানি সেচে মাছ ধরতে যায়। সেসময় জিহাদ সবার আগে পুকুরে নামলে আগে থেকে ছিড়ে থাকা একটি বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়। পরে তার দুই বন্ধুর চিৎকারে স্থানীয়রা এসে জিহাদকে উদ্ধার করে। উদ্ধারের কিছুক্ষণ পরেই সে মারা যায়।

তিনি আরো জানান, ওই গ্রামেরই নাজির আহমেদের বাড়ি থেকে পুকুরের উপর দিয়ে পাশের একটি পোল্ট্রি ফার্মে বিদ্যুতের সংযোগ নেওয়া ছিল। ওই তার ছিড়ে পুকুরে পড়েছিল। আর তা থেকেই বিদ্যুতায়িত হয়েই জিহাদের মৃত্যু হয়।


এ ক্যটাগরির আরো খবর..