× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

ঝিনাইদহে বাস খাদে পড়ে ১৫ জন আহত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭

আরিফ মোল্ল্যা,ঝিনাইদহ ॥১০জুলাই’২০১৭:  ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খারী কড়াইতলা নামক স্থানে বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কড়াইতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, ঝিনাইদহ সদরের জাড় গ্রামের অমূল্য হালদারের ছেলে গোপাল কুমার (৩০), মাইদারপুর গ্রামের শামসুর রহমান (৬৫) ও তার স্ত্রী হারেজান (৫৮), কোলা গ্রামের তোফাজ্জেল হোসেন (৪০), মাইজধরপুর গ্রামের আনছার আলীর মেয়ে ইসমত আরা (২০), কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের আব্দুল খালেক এর স্ত্রী মমতাজ (৩৫), মাগুরার আড়পাড়ার গ্রামের দিদার বিশ্বাসের ছেলে নিকুঞ্জ কুমার (৩৫), চুয়াডাঙ্গার জীবন নগর হাসাদা গ্রামের কৃষ্ণ মন্ডলের স্ত্রী গঙ্গা রাণী (৫০), একই গ্রামের অশ্বিন কুমারের স্ত্রী অনিতা রাণী (৫৫) সহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, সকালে মাগুরা থেকে যশোরগামী ফয়সাল পরিবহনের একটি বাস ঝিনাইদহ-যশোর মহাসড়কের কড়াইতলা নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে কমপক্ষে ১৫ জন আহত হয়। ঘটনার সংবাদ পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা সেখান থেকে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে ১ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে চিকিৎসক।


এ ক্যটাগরির আরো খবর..