× Banner
সর্বশেষ
অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রীর বাস ভাড়া বাড়লো সরকার; প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা বেনাপোলে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার; এলাকায় চাঞ্চল্য ৬টি বন্ধ পাটকল আগামী ছয় মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে চালুর সিদ্ধান্ত – বস্ত্র ও পাটমন্ত্রী হরমুজ প্রণালি থেকে ২টি জাহাজ জব্দ করল ইরান

ঝিনাইদহে পুলিশ হেফাজতে আসামী আত্মহত্যার চেষ্টা হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

admin
হালনাগাদ: শুক্রবার, ১১ মার্চ, ২০১৬

আরিফ মোল্ল্যা,ঝিনাইদহ প্রতিনিধি ॥ ১১ মার্চ’২০১৬
ঝিনাইদহ জেলার শৈলকুপা থানা পুলিশ হেফাজতে কাজল মন্ডল নামে এক আসামী আত্মহত্যা করেছে। শুক্রবার সকালে থানা হাজতের মধ্যে গলায় লুঙ্গি পেচিয়ে সে আত্মহত্যার চেষ্টা করে। কাজল মন্ডলের বাড়ী কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার রাজাপুর গ্রামে।
বিষয়টি জানতে পেরে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করে। দুপুরে ঝিনাইদহ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। গত রাতে শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজার থেকে পুলিশ তাকে আটক করে।
শৈলকুপা থানার ওসি মহিবুল ইসলাম জানান, তার নামে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে পুলিশ গ্রেপ্তার করে। সকালে গলায় লুঙ্গি পেচিয়ে হাজতখানার মধ্যে আত্মহত্যার চেষ্টা করে। তাকে প্রথমে শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে ঝিনাইদহ হাসপাতালে নেবার পথে সে মারা যায়।


এ ক্যটাগরির আরো খবর..