ঝিনাইদহে নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

ঝিনাইদহে নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ  ঝিনাইদহে করোনার প্রভাবে বিপাকে পড়া ২ শতাধিক অসহায়, হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে সদর উপজেলার বেড়াদি গ্রামে শহীদ মমিন স্মৃতি সংঘের পক্ষ থেকে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সেসময় সামাজিক দুরত্ব বজায় রেখে আগতদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন সিও সংস্থার নির্বাহী পরিচালক সামসুল আলম, ঝিনাইদহ এনএসআই’র এডি সিরাজ উদ্দিন, শহীদ মমিন স্মৃতি সংঘের সভাপতি সাংবাদিক জহুরুল ইসলাম জহির। চাল, ডাল, আলু, তেল, সাবান, চিনি, সেমাইসহ খাদ্যসামগ্রী পেয়ে খুশি হতদরিদ্র মানুষগুলো।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।