× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ডাক্তারি পরীক্ষায় আলামত নেই পুলিশ তদন্তে ধর্ষণ

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২৭ জুলাই, ২০২২
ধর্ষণের ভিডিও ভাইরাল-যুবতীর আত্মহত্যা

ঝিনাইদহের কালীগঞ্জে এক গৃহবধূ ধর্ষণ মামলার ঘটনায় ডাক্তারি পরীক্ষায় কোন আলামত পায়নি। তবে পুলিশ তদন্ত শেষে ধর্ষণ হয়েছে বলে চুড়ান্ত চার্জশীট দাখিল করেছেন।

ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নের তেতুলবাড়িয়া গ্রামে। আর স্পর্শকাতর এ মামলার তদন্তকারী কর্মকর্তা কালীগঞ্জ উপজেলার বারোবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মকলেছুর রহমান। তবে, মামলার আসামি পক্ষের দাবি গ্রাম্য দলাদলির কারনে একটি পক্ষ আমার বিরুদ্ধে মিথ্যা ধর্ষন মামলা দিয়ে হয়রানি করছে। পুলিশ তদন্তে করা ঘটনাস্থলের খসড়া মানচিত্রের সাথে প্রকৃত ম্যাপের কোন মিল নেই বলেও অভিযোগ করা হয়।

মামলার বিবরণ ও তদন্ত সূত্রে জানা গেছে, ধর্ষণের চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে প্রতিবেশি আতিয়ার রহমানের ছেলে মাজেদুর রহমান মাজিদ ওই গৃহবধূ প্রকৃতির ডাকে ঘরের বাইরে এলে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর এক মাস ১১ দিন পর গৃহবধুর স্বামী আল আমিন হোসেন সান্টু বাদি হয়ে আদালতে একটি ধর্ষণের মামলা দায়ের করেন। মামলা রুজুর এক সপ্তাহ পর ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয় কিন্তু ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া যায়নি উল্লেখ করেন মন্তব্য লিখে দেন দ্বায়িত্বপ্রাপ্ত চিকিৎসক। এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা বারোবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মকলেছুর রহমান তদন্ত শেষে চুড়ান্ত চার্জশীটে উল্লেখ করেন মামলার তদন্তকালে প্রাপ্ত তথ্য ও সাক্ষ্য প্রমানে মাামলা ভিকটিম ধর্ষিতা হয়েছে বলে প্রমান পাওয়া গিয়েছে।

অভিযুক্ত মাজেদুর রহমানের ভাই ইউপি মেম্বার রাশেদুল ইসলাম রাশেদ জানান, আমি পর পর দুইবার নির্বাচিত ইউপি মেম্বার। মামলার ৭নং স্বাক্ষি আব্দুল কাদের আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বি। আমার সাথে জনপ্রিয়তায় না পেরে আমাকে নানাভাবে হয়রানির চেষ্টা করে আসছে। এরই ধারাবাহিকতায় লোক দিয়ে মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে হয়রানি করছে। তিনি আরো বলেন, তদন্তকারী কর্মকর্তা এসআই মকলেছুর রহমান মোটা অংকের টাকা দাবি করেন। ৩ হাজার টাকা দিয়েছিলাাম বাকি টাকা না দেওয়ায় আমার ভায়ের বিরুদ্ধে ধর্ষন দেখিয়ে চার্জশীট দিয়েছে। এছাড়া পুলিশ তদন্তে করা ঘটনাস্থলের খসড়া মানচিত্রের সাথে প্রকৃত ম্যাপের সাথে কোন মিল নেই। প্রকৃত তদন্ত না করেই আমার পরিবারকে ফাসাতে এমন গোজামিল দিয়ে চার্জশীট প্রদান করা হয়েছে বলেও দাবি করেন এই ইউপি মেম্বার।

মামলার বাদি আল আমিন হোসেন সান্টু জানান, ধর্ষণের সময় আমি বাড়িতে ছিলাম না। পরে বাড়ি এসে জানতে পারি। প্রথমে স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসার চেষ্টা করা হয় কিন্তু বিচার না পাওয়ায় আদালতে মামলা করি। দেরিতে ডাক্তারি পরীক্ষা প্রসঙ্গে জানতে চাইলে ওই গৃহবধূর স্বামী সান্টু জানায়, আমি এসব বুঝি না, ওসব পুলিশ বলতে পারবে।

বারোবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মকলেছুর রহমানর সাথে দেখা করার জন্য পুলিশ ফাঁড়িতে গেলে দেখা করেননি। একদিন পর মোবাইল ফোনে জানান, তদন্ত রিপোর্টে যা উল্লেখ আছে সব আমার লেখা। বিচারাধিন মামলার বিষয়ে আমি কোন কথা বলতে চাইনা বলেই ফোন কেটে দেন।


এ ক্যটাগরির আরো খবর..